1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কমলগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৪২৯ Time View

কমলগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ মিছিল ও যুব সমাবেশ করেছে কমলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ। শনিবার ৪ জুন দুপুরে ১২টায় কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মো. জুয়েল আহমেদের ব্যক্তিগত কার্যালয় থেকে তার নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা চৌমুনার ময়না চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
যুব প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য আনোয়ার পারভেজ আলাল,আবুল কালাম, দেবাশীষ চক্রবর্তী সিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল প্রমুখ।
প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল নিয়ে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে অংশ নেয় যুবলীগ। পৌর এলাকার ভানুগাছ বাজারের চৌমুহনা চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলম ইকবাল মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট এ এস এম আজাদুর রহমান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com