

মৌলভীবাজার প্রতিনিধি ঃ
করোনা সংকটের দু’বছর পরে উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে ঈদুল ফিতরের নামাজ পড়তে হাজারো মুসলমানদের মানুষের ঢল নামে শহরের শাহ মোস্তফা সড়কের পাশে জেলার বিখ্যাত দৃষ্টিনন্দন টাউন ঈদগাহ ময়দানে।
মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ৬টা, সাড়ে ৭টা,সাড়ে ৮টায় তিনটি জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার রাজনগর ৩ আসনে সংসদ সদস্য নেছার আহমদ এমপি, জেলা প্রশাসক মীর নাহিদ হাসান,জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান,পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানসহ প্রায় ২৫/৩০ হাজার মুসল্লী ঈদের নামাজ আদায় করেন।
ঈদগাহ ময়দানে ঈদের নামাজের জামাতে ইমামতি করেন,দেওয়ানি জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মুহিদ উদ্দিন,পশ্চিমবাজার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মুহিবুর রহমান,সুলতানপুর জামে মসজিদের ইমাম মুফতি শামসুজ্জোহা।
পরে দেশবাসীর নিরাময় এবং শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।









Leave a Reply
You must be logged in to post a comment.