1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক

  • Update Time : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩৮০ Time View

মৌলভীবাজার প্রতিনিধি ঃ মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য মৌলভীবাজার জেলার ৩য় পর্যায়ে নির্মিতব্য আশ্রয়ণ প্রকল্পের ঘরসমূহ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আল মামুন মুর্শেদ। ২০শে (এপ্রিল) বুধবারমৌলভীবাজার জেলার সদর উপজেলা ও কমলগঞ্জ উপজেলায় ৩য় পর্যায়ে নির্মিতব্য আশ্রয়ণ প্রকল্পের ঘরসমূহ পরিদর্শন করেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আল মামুন মুর্শেদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসান,সদর উপজেলা নিবাহী অফিসার জনাবা সাবরিনা রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময়ে কমলগঞ্জে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের জীবনমান উন্নয়নের জন্য বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় কমলগঞ্জ উপজেলায় নৃ-গোষ্ঠী সদস্যদের জন্য নির্মিতব্য গৃহসমূহ আজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আল মামুন মুর্শেদ। এ সময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী ৩য় পর্যায়ে নির্মিত গৃহসমূহ উপকারভোগীগণের মাঝে হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করবেন। মৌলভীবাজার জেলায় ৩য় পর্যায়ে নির্মিত হচ্ছে ৭৭৯টি গৃহ, যার মধ্যে ৫৭৯টি আগামী ২৬ তারিখ উপকারভোগীগণের মাঝে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com