

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজােের তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট মৌলভীবাজার জেলা শাখা।
আজ ৫ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের চৌমোহনা চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রেহনোমা রুবাইয়াৎ এর সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলার সহসভাপতি বিশ্বজিৎ নন্দী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক পিনাক দেব, মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সাধারণ সম্পাদক শিহাব আহমদ।
সমাবেশে বক্তাদের তুলে ধরা দাবিগুলো হচ্ছে করোনাকালীন শিক্ষার্থীদের বেতন ফি মওকুফ ও মেস ভাড়া মওকুফে সরকারি বরাদ্দ প্রদান। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া অনলাইন ক্লাস পরিচালনা না করা এবং ডিভাইস ক্রয়ে ঋণ নয় অনুদান চাই। বেসরকারি শিক্ষকদের বেতন নিশ্চিতে রাষ্ট্রীয় বরাদ্দ দাও।
বক্তারা এই তিন দফা বাস্তবায়নে সরকারের কাছে জোর দাবি জানান।








Leave a Reply
You must be logged in to post a comment.