

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের আয়োজনে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বৃহষ্পতিবার (৬ জানুয়ারি) রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদি হাসানের সঞ্চালনায় এবং মৌলভীবাজার কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ শেখ মো: নাহিদ নেওয়াজ এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এ সময় তিনি বলেন,নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নে সরকার অত্যন্ত গুরুত্ব দিয়েছে। যারা বিদেশে যেতে ইচ্ছুক তারা যেন দক্ষ হয়ে বিদেশ যান এবং কিভাবে বৈধ উপায়ে বিদেশ যাওয়া যায় সে সম্পর্কে জানার আহবান জানান জেলা প্রশাসক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনমৌলভীবাজার পলিটেকনিক ইনষ্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো: মিজানুর রহমান,জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারি পরিচালক মো: মোশাররফ হোসেন,৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: আখতার উদ্দিন আহমেদ। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের সদস্য তাজুল ইসলাম,জিল্লুর রহমান,শিক্ষক,ইমাম,স্থানীয় ব্যক্তিবর্গ,প্রশিক্ষক,বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থী,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।








Leave a Reply
You must be logged in to post a comment.