

অগ্রযাত্রা সংবাদ ঃ
৩য় বারের মত মেম্বার পদপ্রার্থী সাবেক ২বারের রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: আব্দুল মজিদ খান জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন। ৫ম ধাপের ইউপি নির্বাচন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সবকয়টি ইউনিয়নে নির্বাচন আগামী ৫ জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে প্রচারনার শেষদিন পর্যন্ত চলবে প্রার্থীদের দৌড়ঝাপ। এরমধ্যে ১নং রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড থেকে সাবেক দুই বারের সফল মেম্বার ৩য় বারের মত মেম্বার পদপ্রার্থী বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। জনপ্রিয়তায় আব্দুল মজিদ খান এগিয়ে রয়েছেন বলে জানান এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়, ১নং রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর প্রতিটি গ্রামে রয়েছে আব্দুল মজিদ খান এর ব্যাপক জনপ্রিয়তা। ভোটাররাও তার পক্ষে সাড়া দিচ্ছেন। ভোটাররাও মনের আনন্দে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন । ভোটারদের মুখে মুখে বৈদ্যুতিক পাখা প্রতীকের আলাপ আলোচনা শোনা যাচ্ছে সর্বত্র ।
মেম্বার পদপ্রার্থী আব্দুল মজিদ খান বলেন, ১নং রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ মানুষ আমার সাথে আছেন। মানুষের জীবন মান উন্নয়নের জন্য আমি কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস এবারো বিপুল ভোটে ৩য় বারের মত মেম্বার নির্বাচিত করবে ওয়ার্ডবাসী।








Leave a Reply
You must be logged in to post a comment.