1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

একজন সমাজ সেবক প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার

  • Update Time : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৬১৫ Time View

অগ্রযাত্রা সংবাদ : স্বচ্ছতা, জবাবদিহিতা, উন্নয়নের অঙ্গিকার নিয়ে মাঠে কাজ করছি আমরা। একটি আদর্শ ইউনিয়ন, ইউনিয়নবাসীদেরকে উপহার দেওয়া আমাদের মূল লক্ষ্য। গরীব, মেহনতী, অসহায় মানুষের সেবা করা আমাদের উদ্দেশ্য। অনাহারে থাকবে না আমাদের ইউনিয়নের একটি পরিবারও। এই লক্ষ্য গুলো সামনে রেখে নির্বাচনী কাজ চালিয়ে যাচ্ছেন মরহুম এরশাদ মিয়া চেয়ারম্যান সাহেবের নাতি ও মরহুম সিরাজুল ইসলাম চেয়ারম্যান সাহেবের এর মেজো ছেলে কমলগঞ্জ উপজেলাধীন ৩ং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অরাজনৈতিক ব্যক্তিত্ব জনাব নাহিদ আহমেদ তরফদার। তিনি একজন প্রকৌশলী। তিনি ১৯৯৩ সালে কালিপ্রসাদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৫ সালে মৌলভীবাজার সরকারী কলেজ থেকে এইচএসসি ও ১৯৯৮ সালে সিলেট কারিগরি শিক্ষা বোর্ড থেকে পড়াশোনা শেষ করেন। বর্তমানে তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। এর পাশাপাশি এই ধর্ম নিরপেক্ষ মানুষ। এলাকার বিভিন্ন মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সহযোগিতা করে থাকেন। তিনি একাধারে ২৩ বছর যাবৎ মুন্সীবাজার কেন্দ্রীয় মসজিদের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি মুন্সীবাজার দুর্গা বাড়ি সহ বিভিন্ন পুজা মন্ডপে বিভিন্ন পুজার সময় বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। খেলাধুলার প্রতিও তার আগ্রহ অনেক বেশি। তিনি একজন সমাজ সেবক। বিভিন্ন সামাজিক কার্যক্রমে তিনি সব সময় এগিয়ে থাকেন। ২০১৮ সালের বন্যার সময় যখন চারিদিকে কান্না আর হাহাকার ছিল খাবারের জন্য, তখন উনার পরিবার দাঁড়ায় অসহায় মানুষের পাশে। সারাবিশ্ব যখন মহামারী কোভিড-১৯ তথা করোনার ভয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল, কর্মহীন হয়ে পড়েছিল আমাদের এলাকার অনেক মানুষ, অনাহারে বসে ছিল ঘরে, তখন ঘরে ঘরে নিজ দায়িত্বে স্ব-শরীরে খাবার পৌঁছে দিয়েছেন জনাব নাহিদ আহমেদ তরফদার ভাই। মানবসেবার এক অন্যতম ব্যাক্তি জনাব নাহিদ আহমদ তরফদার। আগামী ৫ই জানুয়ারি ২০২২ সালের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কমলগঞ্জ উপজেলাধীন ৩নং মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী জনাব নাহিদ আহমেদ তরফদার ভাইকে নির্বাচিত করে, ইউনিয়ন বাসীর সেবা করার সুযোগ তৈরি করে দিতে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা, দোয়া, আর্শিবাদ প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com