1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জের হাটবাজারে নিম্নমানের বেকারী বিস্কুট বিক্রি

  • Update Time : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৫০৩ Time View

মৌলভীবাজার)সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরসহ বিভিন্ন হাটবাজারে রাস্তার পাশে যত্রতত্র বেকারীর নিম্নমানের বিস্কুট বিক্রি হচ্ছে। মেয়াদ উত্তীর্ণ থাকায় দামে সস্তা হওয়ায় অনেকেই নিম্নমানের এসব বিস্কুট কিনে নিচ্ছেন। এসব বিস্কুট অস্বাস্থ্যকর হলেও তা দেখার কেউ নেই।সরেজমিনে দেখা যায়, উপজেলার শমশেরনগর, ভানুগাছ বাজার সহ বিভিন্ন বাজারে রাস্তার পাশে যত্রতত্র বিস্কুটের দোকান দেখা যায়। বেকারী সমুহের মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের এসব বিস্কুট স্বল্পমূল্যে বিক্রি করা হচ্ছে। অস্বাস্থ্যকর এসব বিস্কুট খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন বলেও অভিযোগ রয়েছে।বাজারের ব্যবসায়ী মহিউদ্দীন আহমদ, হারিস মিয়া ও শিক্ষক জমশেদ আলী বলেন, বেকারীর খুবই নিম্নমানের বিস্কুটগুলো বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে। এগুলো খেয়ে ডায়রিয়াসহ নানা ব্যাধি সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ এসব না জেনে, না বুঝে কম দামে কিনে নিচ্ছেন। ফলে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, একদিকে বেকারীর নিম্নমানের অন্যদিকে রাস্তার পাশে ধূলাবালি ও মশা মাছির উপদ্রব রয়েছে। ফলে অস্বাস্থ্যকর এসব খাবার মোটেও ঠিক নয়।এব্যাপারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার এর সহকারী পরিচালক মো. আল-আমীন জানান, হাটবাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত তদারকি ও অভিযান পরিচালিত হচ্ছে। আমরা আসার পর এসব প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায়। তবে কোথাও পাওয়া গেলে জরিমানাসহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, এধরণের বিষয়ে কেউ জানায়নি। তবে ভ্রম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com