1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

রাজনগরে অপহৃত শিশু উদ্বার ; ২৪ ঘন্টায় অপহরণকারী গ্রেফতার

  • Update Time : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৫০৭ Time View

অগ্রযাত্রা সংবাদ : ২৪ ঘন্টার বিরামহীন চেষ্টায় অপহরণকৃত ২২ মাসের শিশু ছাইফকে সিলেটের ওসমানীনগর থেকে উদ্ধার ও অপহরণে জড়িত মূল আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে রাজনগর থানা পুলিশ।

গত ২ ডিসেম্বর ২০২১খ্রিঃ দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময় রাজনগর থানাধীন ০২নং উত্তরভাগ ইউনিয়নের কেশরপাড়া গ্রামের জাবেদ আহমেদের বাড়িতে তার আপন ভাই ওমান প্রবাসী জায়েদ আহমেদের বন্ধু পরিচয় দিয়ে দুজন লোক বাসায় ঢুকে। তারপর সুযোগ বুঝে সকলের অজান্তে প্রাইভেটকারে তুলে দুই অপহরণকারী শিশু ছাইফ রাজ কে অপহরণ করে নিয়া যায়।

পরবর্তীতে জাবেদ আহমেদ রাজনগর থানায় অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
একটি অজ্ঞাতনামা ফোন কলের সূত্র ধরে তথ্য প্রযুক্তির ব্যবহার করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ জিয়াউর রহমানের দিকনির্দেশনায় রাজনগর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ নজরুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই মোঃ নূর উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ সিলেট জেলার ওসমানীনগর থানাধীন তাজপুর বাজারের কদমতলা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকৃত শিশুকে অক্ষতভাবে উদ্ধার করে এবং অপহরণকারী রোয়েনা আক্তার রিয়া(২১) পিতা-মৃত কনাই মিয়া, মাথা-সন্তারা বিবি, সাং-পশ্চিম রুকন পুর, থানা-ওসমানীনগর, জেলা-সিলেটকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত শিশু ছাইফকে রাজনগর থানার নারী ও শিশু হেল্প ডেস্কে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।
অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com