1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জের তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক -১

  • Update Time : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৭৫৬ Time View

কমলগঞ্জ,মৌলভীবাজার :
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ধর্ষণের অভিযোগে এক টিকটকারকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল।

গ্রেফতারকৃত ধর্ষকের নাম মাসুদ গণি মান্না (২৫)। সে হবিগঞ্জ জেলার সদর থানার অনন্তপুর গ্রামের মৃত মলাই মিয়ার ছেলে।

অভিযুক্ত মাসুদ গণি মান্না সামাজিক যোগাযোগমাধ্যমে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার এক তরুনীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তারপর বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে একটি রিসোর্টে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে তা ভিডিও ধারন করে ফেক ফেসবুক আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

পরে ভুক্তভোগী শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করলে কয়েকঘন্টার মধ্যেই শ্রীমঙ্গল থানার ইন্সপেক্টর তদন্ত জনাব মোঃ হুমায়ূন কবিরের সহায়তায় এসআই মোঃ আনোয়ারুল ইসলাম পাঠান সঙ্গীয় ফোর্স নিয়ে সিলেট জেলার টুকেরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মাসুদ গণি মান্নাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব শামীম অর রশিদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। অভিযুক্তকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com