

(মৌলভীবাজার ) প্রতিনিধি:
আগামী ৫ জানুয়ারি ২০২২ইং মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং রহিমপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে ৪র্থ বারের মত ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী আলী আশরাফ চৌধুরী সেলিম এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন। সোমবার (২৯ নভেম্বর )সন্ধ্যা ৭ টায় পশ্চিম জসমতপুর মাহমুদ আলীর বাড়ীতে ৯নং ওয়ার্ডের প্রায় ২ শতাধিক লোকের সাথে মতবিনিময় করেন তিনি।
জনাব আয়ুব আলীর সভাপতিত্বে
আবুল কালাম এর সঞ্চালনায় অনুষ্টান শুরু হয়। সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মেম্বার পদপ্রার্থী
আলী আশরাফ চৌধুরী সেলিম,এছাড়াও ওয়ার্ডের বিশিষ্ট জনেরা বক্তব্য প্রদান করেন। বক্তারা বিগত ৫ বছরে আলী আশরাফ চৌধুরী সেলিম এর উন্নয়ন মুলক কাজের ভূয়সী প্রশংসা করে আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান।
আগামী ৫ই জানুয়ারী ২০২২ইং রোজ বুধবার রহিমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন । রহিমপুর ইউনিয়নবাসী সহ ৯নং ওয়ার্ড ও সকল শুভাকাঙ্ক্ষী যারা আছেন সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন মেম্বার প্রার্থী আলী আশরাফ চৌধুরী সেলিম।








Leave a Reply
You must be logged in to post a comment.