

অগ্রযাত্রা সংবাদ : মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নীচ তলায় ম্যাজিস্ট্রেসি কেন্টিন এর যাত্রা দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শুরু হয়েছে। বুধবার ১ সেপ্টেম্বর দূপুর দেড়টায় ম্যাজিস্ট্রেসি কেন্টিন এর ফলক উম্মোচন ও ফিতাকাটার মধ্যদিয়ে শুভ উদ্বোধন করেন, মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর।
এসময় উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলী আহসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারুক উদ্দিন, যুগ্ম জেলা জজ (১ম আদালত) সিরাজ উদ্দিন, যুগ্ম জেলা জজ (২ম আদালত) জিয়াদুর রহমান সহ আদালতের অন্যন্য বিচারকগন। এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি কামরেল আহমদ চৌধুরী ও পাবলিক প্রসিকিউটর এ এস এম আজাদুর রহমান এবং জজশীপের প্রশাসনিক কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী ও নাজির সহ সাংবাদিকরা।

পরে জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে একটি গাছের চারা রোপন করেন।








Leave a Reply
You must be logged in to post a comment.