1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

শায়েস্তাগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৬ জনের পরিচয় মিলেছে

  • Update Time : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩৫৭ Time View

(হবিগঞ্জ): হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিক্সা সংঘর্ষে দুই নারীসহ ৬ জন মারা গেছেন। নিহতরা সবাই অলিপুরস্থ প্রান আরএফএল কোম্পানির শ্রমিক বলে জানা গেছে। সকাল ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুর গেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পরে তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগীতায় হাতাহতদের উদ্ধার করে হাইওয়ের পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ।

শায়েস্তাগঞ্জ থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ থেকে সিএনজি যোগে কাজে যোগ দিতে প্রাণ আরএফএল যাচ্ছিল । পথে সিএনজি অটোরিক্সাটি নছরতপুর এলাকায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে করে দুমড়ে মুছরে যায় সিএনজি অটোরিক্সাটি। ঘটনাস্থলেই নিহত হন ৬ জন অটোযাত্রী। তাদের মধ্যে দুই জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে।

নিহতরা হল, জেলার চুনারুঘাট উপজেলার শ্রী বাউত গ্রামের আকবর আলীর স্ত্রী রাহেলা খাতুন (৩০), একই গ্রামের সফর আলীর পুত্র স্বপন মিয়া (২৮), আবুল হোসেনের পুত্র আব্দুল আহাদ (৩৫), শায়েস্তাগঞ্জ উপজেলার বরমপুর গ্রামের আনফর আলীর পুত্র আলা উদ্দিন (৩৫), চুনারুঘাট উপজেলার পান্ডাইল গ্রামের আব্দুল্লাহ মিয়ার পুত্র সোহাগ মিয়া (২৬) ও হনুফা বেগম (২৭) নামে এক নারী।

এদিকে, খবর পেয়ে নিহতের স্বজনরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে গিয়ে ভীড় জমায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com