

অগ্রযাত্রা সংবাদঃ
মৌলভীবাজারের মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া’র নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর পরিচালনায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১১/০৬/২০২১ খ্রি. রাত ২২.১০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর মডেল থানাধীন শাহ্ মোস্তফা রোডস্থ দরগা মহল্লার মূল গেইট এর সামনে থেকে ১। শরীফ আহমদ লারুজ (৩২), পিতা- আব্দুল আলীম চিটাগাঙ্গী, মাতা- খুসবা বেগম, সাং- গোবিন্দশ্রী,বর্তমানে-দরগা মহল্লা(অকিল মিয়ার বাসা), থানা ও জেলা – মৌলভীবাজারকে ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ আটক করা হয় এবং মৌলভীবাজার সদর মডেল থানাধীন শাহ্ মোস্তফা রোডস্থ দরগা মহল্লার বক্স ফার্মেসী এন্ড ডক্টর চেম্বার এর সামনে থেকে ১। মোঃ স্বপন মিয়া (৩৫), পিতা- মৃত শফিক মিয়া, মাতা- রুপিয়া বেগম, সাং- দরগা মহল্লা (শফিক মিয়ার বাসা), থানা ও জেলা – মৌলভীবাজারকে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ আটক করা হয়।
মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত রাখতে জেলা গোয়েন্দা শাখা( ডিবি টিম) এর অভিযান অব্যাহত রয়েছে।








Leave a Reply
You must be logged in to post a comment.