

মৌলভীবাজার প্রতিনিধি :
বুধবার ৭ এপ্রিল মৌলভীবাজারের রাজনগর উপজেলার সুনাটিকি গ্রামে ধান কাটার শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, রাজনগরের সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি রায় ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
আবহাওয়া অনুকূলে থাকায় এবছর জেলার হাওরগুলোতে বোরো ধানের ফলন ভালো হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এবছর প্রায় ৬০ হাজার মেট্রিক টন চাল পাওয়া যাবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।
এসময় জেলা প্রশাসক করোনাকালে হাওরাঞ্চলের কৃষকরা যাতে সময় মতো ধান ঘরে তুলতে পারেন তার জন্য প্রশাসন পাশে থাকবে বলে আশ্বাস দেন এবং কৃষকরা যাতে ন্যায্য দাম পায় তার জন্য সঠিক তদারকি করা হবে বলে আশ্বাস দেন।








Leave a Reply
You must be logged in to post a comment.