

ছাতক প্রতিনিধি ঃ সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেলে এমবিবিএস কোর্সে লেখাপড়া করার সুযোগ লাভ করেছে ছাতকের তনিমা বেগম।সে ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের পাইগাঁও গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী রহিম উদ্দীন’র কন্যা।গত ২ এপ্রিল ২০২১ ইং তারিখে অনুষ্ঠিত সরকারি মেডিকেল কলেজ’র এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করে ১ লক্ষ ২২ হাজার প্রতিযোগীর মধ্যে কৃতকার্য ৪ হাজার ৫’শ জনের মধ্যে স্হান করে নেয়।পর্যালোচনায় দেখা গেছে,তনিমা স্হানীয় পাইগাঁও উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে A+ লাভ করে। সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি তে ও A+ লাভ করে তনিমা।তার এ কৃতিত্বপূর্ন ফলাফলে পিতা-মাতা,আত্মীয়-স্বজন সহ এলাকাবাসী গর্বিত।এ ব্যাপারে তার পিতা রহিম উদ্দীন এ প্রতিনিধির সাথে আলাপকালে জানান,আমি চাহিদা অনুযায়ী বাচ্চাদের লেখাপড়ার খরচ জোগাতে না পারলেও আমার বাচ্চারা তাদের নিজের কষ্ঠের বিনিময়ে এসব ফলাফল অর্জন করতে সক্ষম হচ্ছে।যার উদাহরন আমার মেয়ে তনিমা বেগম কৃতিত্বপূর্ন ফলাফল অর্জন করে এলাকাবাসীর মুখ উজ্জল করেছে।আমার মেয়ের এ কৃতিত্বপূর্ন ফলাফলে আমি সকলের কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশী।








Leave a Reply
You must be logged in to post a comment.