1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

বুয়েটের আবরার ফাহাদ হত্যাকাণ্ডে সাবেক ছাত্রলীগ নেতাসহ ২৫ জনকে আসামী করে চার্জশীট চুড়ান্ত

  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৫২৯ Time View

প্রতিনিধি: শাহরিয়ার খান কল্লোল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশীট চুড়ান্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আলোচিত এই হত্যাকাণ্ডের মামলায় বাংলাদেশ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাসহ প্রথমে ১৯ জনকে এজাহারভূক্ত আসামী ছিল, পরে আসামীর সংখ্যা দাড়ায় ২৫ জনে।

এদের সবার বিরুদ্ধে হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

পুলিশের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের প্রধান এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, অভিযুক্তদের মধ্যে ১১ জন সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। বাকিরা ছিল পরোক্ষভাবে জড়িত।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে যাদের আটক করা হয়েছিল তাদের বেশিরভাগই ছাত্রলীগের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মী। হত্যাকাণ্ডের পর তাদের সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানায় ছাত্রলীগ।

অভিযুক্তদের মধ্যে ২১ জন বর্তমানে কারাগারে রয়েছেন।

তদন্তকারীরা বলছেন, এই হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে বুয়েটের শিক্ষক এবং হল প্রশাসনসহ বিভিন্ন পক্ষের বক্তব্য নেয়া হয়েছে।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় চকবাজার থানায় দায়ের করা মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com