


অগ্রযাত্রা সংবাদঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১২নং পৃথিমপাশা ইউনিয়নের শালিকা গ্রামের আব্দুল বারিকের প্রবাসী পুত্র মো: সেলিম মিয়াকে চিকিৎসার জন্য গত ৩০ ডিসেম্বর ২০২০ইং তারিখে নগদ ১০ হাজার টাকা সহায়তা দিলো বন্ধন প্রবাসী কল্যাণ সংগঠন। উল্লেখ্য : প্রবাস থেকে ছুটিতে দেশে আসার পরপরই উনার দুটো কিডনি ডেমেজ হয়ে যায়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সব ধরনের ট্রিটমেন্টে উনার সাপ্তাহিক খরচ পরে কোনো সময় ১৫,০০০ কোনো সময় ২০,০০০ হাজার টাকা। কিডনির যে অবস্থা তাতে উনার এখন পর্যন্ত ৫-৬ লাখ টাকা খরচ হয়েছে, ডাক্তার এর ভাষ্যে ৩০-৩৫ লক্ষ টাকা লাগবে কিডনির টান্সপ্লান করতে। এতে হয়তো উনার জীবন বেচে যেতে পারে। তাছাড়া উনার রক্তের গ্রুপ অনেক রেয়ার, সেটা হচ্ছে এভি নেগেটিভ (AB-) যার কারণে রক্তের যোগান দেওয়াও অনেক কষ্টসাধ্য। বন্ধন প্রবাসী কল্যাণ সংগঠনের চেয়ারম্যান নুরুল আমিন বখস জানান, নিজ নিজ জায়গা হতে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিলে এরকম লাখো সেলিম বেচে থাকবে। রেমিট্যান্স যোদ্ধার পাশে দাড়ানোর আহবান জানান তিনি।








Leave a Reply
You must be logged in to post a comment.