

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন, বিভিন্ন সমস্যা ও এর সমাধান এবং জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, পেশাদারিত্ব এবং মানসিক ও শারীরিক সুস্থতার বিষয়েও আলোচনা করা হয়।
সভা শেষে আগস্ট ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
আগস্ট মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম। শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন সদর মডেল থানার এসআই রিপটন পুরকায়স্থ।
এছাড়া শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত হন জুড়ী ট্রাফিকের টিএসআই মো. আলাউদ্দিন এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হন শ্রীমঙ্গল থানার এএসআই মো. আবু হানিফ।
আলোচিত দস্যুতা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সদর মডেল থানার এসআই জয়ন্ত সরকারকে পুরস্কৃত করা হয়।
পাশাপাশি সিডিএমএসে উল্লেখযোগ্য সংখ্যক মামলা ও ওয়ারেন্ট এন্ট্রি করার জন্য সদর কোর্টের সিডিএমএস অপারেটর কনস্টেবল নজরুল ইসলামকেও পুরস্কৃত করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Comments are closed.







