

কমলগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ও তালামিযে ইসলামিয়া, কমলগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে আগামী ৩১ আগস্ট ২০২৬ ইং পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে মাহফিলটি সফল, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ ২৪ আগস্ট সোমবার বাদ মাগরিব কমলগঞ্জ পৌর আল ইসলাহ কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সভায় মাহফিলের সার্বিক প্রস্তুতি, প্রচার-প্রচারণা, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে আশেকানে মুস্তফার সার্বিক সাহায্য সহযোগিতা ও উপস্থিতি একান্তই কাম্য।
এতে শাখা সভাপতি শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আবদুল জলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আল ইসলাহ সাবেক সভাপতি মাওলানা আবদুল বাতেন সাহেব, সহসভাপতি মাওলানা শিরমিজ আলী, মাওলানা মোশাহিদ আলী, আবদুল আহাদ, মাওলানা কারী আবদুল মুহিত মুন্না, মুহাম্মদ বাবর খান, মাওলানা রুকন আহমদ, মুহাম্মদ হিফজুর রহমান সিজিল, মুহম্মদ সায়েল, ০৯টি ওয়ার্ড প্রতিনিধিগন, সাবেক ও বর্তমান সভাপতি সম্পাদক গন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) মাহফিলকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।পরিশেষে মাওলানা আবদুল বাতেনের দোয়ার মাধ্যমে মতবিনিময় সভাটি সম্পন্ন হয়।
Comments are closed.







