1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৯২ Time View

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের পুলিশ সুপার হিসেবে যোগদান করা মো. মনিরুল ইসলামের সাথে মতবিনিময় করেছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব। বৃহস্পতিবার (২জুলাই ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ অভিশাপ। মাদক নির্ম‚লে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে শুধু পুলিশের একার পক্ষে মাদক নির্ম‚ল করা সম্ভব নয়। এক্ষেত্রে সামাজিক সচেতনতা এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপ‚র্ণ।” তিনি মাদক প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সাংবাদিকরা জেলায় মাদক ব্যবসার বর্তমান পরিস্থিতি ও এর প্রতিকারে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন এবং পুলিশকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভার শেষ পর্যায়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের হাতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বিশেষ প্রকাশনা ‘স্মরণিকা : “মুক্তবলি” তুলে দেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি খালেদ চৌধুরী, সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী, পিন্টু দেবনাথ, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ, রিপন আহমদ, সাংবাদিক এস.এ চৌধুরী জয়, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খান, চিনু রঞ্জন তালুকদার, রিপন আহমেদ, জ্যোর্তিময় চক্রবর্ত্তী, শাহ মো: ফজলুর রহমান, নাসরিন আক্তার প্রিয়া, শায়েক আহমদ, জাহেদুল ইসলাম পাপ্পু, তাওহীদ ইসলাম, ছাদিকুর রহমান (সাব্বির), রিপন আহমদ-২, স্বরণ সিং, জয়নাল আবেদীন ও হাকীম জয়নাল আবেদীন। এ সময় আরো বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com