1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে ভিজিএফ চালের সাথে এক হাজার পরিবারের মধ্যে আনারস উপহার

  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১০২ Time View

মৌলভীবাজার প্রতিনিধিঃ 
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের এক হাজার দরিদ্র মানুষের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়। ভিজিএফ চালের পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত পক্ষ থেকে একটি করে আনারস উপহার দেওয়া হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, বিএনপি নেতা জুনেদ আহমদ, ইউপি সদস্য সিরাজ খান, আব্দুল মুহিত, আশিকুর রহমান, ময়নুল ইসলাম রিপন প্রমুখ।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, বিগত ইউপি নির্বাচনে আমার নির্বাচনী প্রতীক আনারস থাকায় এবারের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণের পাশাপাশি ব্যক্তিগত পক্ষ থেকে জ্যৈষ্ঠমাসের ফল হিসাবে এক হাজারটি পরিবারের মধ্যে এক হাজার পিস আনারস উপহার দিয়েছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com