

আব্দুল বাছিত খানঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নে আজ ২১ মে ভিজিএফ এর চাউল বিতরনের একজন প্রবীণ মুরব্বি যিনি বয়সের ভারে কুজো হাটেন এবং উনি কষ্ট করে দাঁড়িয়ে চাউল নেয়ার জন্য অপেক্ষা করছেন এমন কষ্টকর দৃশ্য চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদারের নজর এড়ায়নি, ছুটে আসেন বৃদ্বের কাছে হাত ধরলেন নিজে অফিস কক্ষ থেকে চেয়ার এনে তাকে বসার ব্যবস্থা করে দিলেন। চেয়ারম্যান এর এমন মানবিক কাজে উপস্থিত সকলের মন কেড়েছে, সবাই চেয়ারম্যান এর জন্য দোয়া আশির্বাদ করেন।
মানবিকতা, সম্মানবোধ ও সামাজিক মূল্যবোধের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা। একজন ইউপি চেয়ারম্যান যদি বাবার বয়সী কোনো বৃদ্ধকে সম্মান দিয়ে পাশে বসান ও সমাদর করেন, তাহলে তা বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের পরিচয় বহন করে। সমাজে এমন আচরণ সৌহার্দ্য, ভদ্রতা ও মানবিক নেতৃত্বের বার্তা দেয়।








Leave a Reply