1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

শিক্ষিত ও সমৃদ্ধময় সমাজ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই-মুজিবুর রহমান চৌধুরী এমপি

  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১০৫ Time View

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, একটি শিক্ষিত ও সমৃদ্ধময় সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। সরকারের পাশাপাশি প্রবাসীরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে একটি শিক্ষিত ও সমৃদ্ধময় কমলগঞ্জ গড়া সম্ভব হবে। তিনি মঙ্গলবার (৯ মে ) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ, মেধা বৃত্তি প্রদান ও বইয়ের মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কমলগঞ্জের একটি বড় অংশ বিদেশে অবস্থান করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আমাদের প্রবাসীরা শুধু রেমিট্যান্স যোদ্ধা নন, তারা এলাকার উন্নয়নেও বড় অংশীদার। তারা যদি মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় আরও সক্রিয় হন, তবে কমলগঞ্জের কোনো শিক্ষার্থী অর্থাভাবে ঝরে পড়বে না। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রুনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দেব এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ সামছুননাহার পারভীন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন, পৌর বিএনপির আহবায়ক সোয়েব আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মুমিন, জেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অর্পিতা সরকার ও যুক্তরাজ্য প্রবাসী মোশারফ হোসেন শায়েক প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পরে প্রধান অতিথি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ড্রেস ও অর্ধ শতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তি তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com