

আব্দুল বাছিত খানঃ দারিদ্রমুক্ত ও সু-শৃঙ্খল সমাজ গঠনের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সিবাড়ির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ জন অসচ্ছল মুসলিম নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে কুঞ্জবনে সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিবাড়ির জমিদার সুনিলময় কুমার দাশ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিকা দাস চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু স্বাগত কিশোর দাশ চৌধুরী এবং অ্যাডভোকেট স্বর্ণকান্তি দাস চৌধুরী।
বক্তারা বলেন, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতি বৃদ্ধি এবং দারিদ্রমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।








Leave a Reply
You must be logged in to post a comment.