

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরন, লছমী ও গোবিন্দপুর এলাকায় একসূত্র সামাজিক সংগঠনের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে গরুর গোশত ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (০৮ মার্চ ২০২৬) হরিশ্বরন ফুরকানিয়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৭৫টি পরিবারের হাতে গরুর গোশত ও ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
সংগঠনের আহ্বায়ক আব্দুল খালিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব শায়েক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের অর্থ সম্পাদক কারী আফজাল হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার।
এ সময় আরও বক্তব্য দেন মুন্সিবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাওলানা আবু হানিফা, সমাজসেবক রুকন চৌধুরী, ছনর মিয়া এবং সংগঠনের যুগ্ম আহ্বায়ক বাচ্চু খান ও জাহাঙ্গীর আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নির্যাতিত সাংবাদিক আব্দুল বাছিদ খান, আব্দুর রশিদ, ছনু মিয়া, অনু মিয়া, ইফতেখার নকশবন্দী, আরশ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হরিশ্বরন ফুরকানিয়া জামে মসজিদের ইমাম কারী হাবিবুর রহমান। এছাড়া সংগঠনের সদস্যবৃন্দ এবং হরিশ্বরন, লছমী ও গোবিন্দপুর এলাকার মুরব্বিরাও উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সংগঠনের এই মানবিক উদ্যোগকে প্রশংসনীয় ও মহতী কাজ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, সমাজের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। অতিথিরা এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য সংগঠনের আহ্বায়ক, কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার
Leave a Reply