

আব্দুল বাছিত খানঃ
মৌলভীবাজার-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থা। ০১ মার্চ রাতে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনা অনুষ্ঠানে সংস্থার নেতৃবৃন্দ তাঁর হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিদ, সহ-সাধারণ সম্পাদক উমর ফারুক, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, মো: মতিউর রহমান, সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নয়ন আহমেদ আপন, সহ দপ্তর সম্পাদক আমিনুল ইসলামসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।
সংস্থার সভাপতি মোঃ নূরুল আমিন বখশ কুয়েত থেকে ভার্চুয়ালী বক্তব্যে বলেন,প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। প্রবাসীদের কল্যাণ, তাদের পরিবারের নিরাপত্তা এবং প্রবাসী সেক্টরের বিভিন্ন সমস্যা সমাধানে নবনির্বাচিত সংসদ সদস্য কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী। তিনি আরও জানান, বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থা সবসময় প্রবাসীদের অধিকার রক্ষা, সামাজিক উন্নয়ন এবং মানবিক কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
নবনির্বাচিত এমপি আল হাজ্ব মুজিবুর রহমান চৌধুরী এ সম্মাননার জন্য সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রবাসীদের কল্যাণে কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন, প্রবাসীদের অবদান দেশের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তাদের সমস্যা সমাধান ও কল্যাণ নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় করে কাজ করবেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নেতৃবৃন্দ প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা করেন।








Leave a Reply
You must be logged in to post a comment.