

নিজস্ব প্রতিবেদকঃ
নতুন বাংলাদেশ বিনির্মাণে ১১ দফা রাষ্টীয় দাবী বাস্তবায়নের আহবান জানিয়েছে মৌলভীবাজারের বন্ধন প্রবাসি কল্যাণ সংস্থা। বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্দেশ্যে সম্প্রতি বন্ধন প্রবাসি কল্যাণ সংস্থা যার রেজিষ্ট্রেশন নম্বর ৪৬৯/২৪ এর চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমীন বখশ। এক বার্তায় তিনি বলেন, প্রবাসি,কৃষক, গার্মেন্টস কর্মী ও যুব সমাজকে রাস্ট্রের অন্যতম শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে প্রস্তাবিত ১১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরী। দাবীগুলো বাস্তবায়ন হলে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা এবং স্বনির্ভর বাংলাদেশ গড়তে ভুমিকা রাখবে। আমরা আশা করি জনাব তারেক রহমান বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। তিনি আরও বলেন, নিজ জেলা মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন সামাজিক সংগঠন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থেকেই দেশ ও জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে এই ১১ দফা প্রনয়ণ করা হয়েছে। নতুন বাংলাদেশ বিনির্মানে প্রস্তাবিত ১১ দফা রাষ্ট্রীয় দাবী সমুহ:
১. প্রবাসী কল্যাণ ও বিনিয়োগ সুরক্ষা আইন প্রণয়ন এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন।
২. প্রবাসে অবস্থানকালে কোনো বাংলাদেশি মৃত্যুবরণ করলে সরকারি ব্যবস্থাপনায় তার মরদেহ দেশে বহনের পূর্ণাঙ্গ ব্যবস্থা গ্রহণ; পাশাপাশি প্রবাসী পরিবার নিরাপত্তা জোরদার ও প্রবাসিদের ৫ বছর মেয়াদি সুদবিহীন ঋণ দিয়ে সহযোগিতা করা এবং প্রবাসি কল্যাণ ব্যাংকে সহজ শর্তে হিসাব খোলার সুযোগ নিশ্চিত করা।
৩. কৃষকদের জন্য সার, বীজ, ডিজেল, সেচ ও বিদ্যুতে সর্বোচ্চ ৫০% সরকারি ভর্তুকি প্রদান।
৪. দেশের প্রতিটি পরিবারকে নিত্যপ্রয়োজীয় দ্রব্যমূল্যের ক্রয়ক্ষমতা বৃদ্ধিতে এবং এর দাম নিয়ন্ত্রণ রেশন কার্ডের আওতায় আনা।যাতে করে ভোক্তা তার মৌলিক অধিকার সরকারের নৈতিক সহযোগিতায় নিশ্চিত করতে পারে।
৫. গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি, আবাসন, চিকিৎসা বীমা ও অবসর সুবিধা চালু।
৬. জেলায় জেলায় কর্মসংস্থানমুখী শিল্পকারখানা ও শিল্প জোন স্থাপন।
৭. শিক্ষিত বেকার যুবক ও প্রবাসিদের জন্য ১০ বছর মেয়াদি সুদমুক্ত ঋণ ও স্টার্টআপ ফান্ড গঠন।
৮. দেশব্যাপী মফস্বল থেকে নগর পর্যন্ত কাঁচা ও পরিত্যক্ত সড়ক সংস্কার এবং আরসিসি রাস্তা নির্মাণ।
৯. প্রতিটি উপজেলায় আধুনিক কারিগরি ও আইটি ট্রেনিং সেন্টার স্থাপন।
১০. দুর্নীতিমুক্ত ও শতভাগ ডিজিটাল জনসেবা ব্যবস্থা চালু, সরকারিভাবে পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং দীর্ঘমেয়াদি ব্যক্তিগত পরিবহন ঋণ ব্যবস্থা প্রবর্তন।
১১. গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি, আবাসন, চিকিৎসা বীমা ও অবসর সুবিধা চালু।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই ১১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে টেকসই উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে বলে বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থা দৃঢ়ভাবে বিশ্বাস করে।
কার্যালয়:
বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থা
কমলগঞ্জ উপজেলা চৌমুহনী, শমসেরনগর রোড,মৌলভীবাজার।
পোস্টাল কোড: ৩২২০
Leave a Reply