1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে রমজান মাস উপলক্ষে বিনা লাভের বাজার 

  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৭ Time View

মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে বিনা লাভের বাজার চালু করা হয়েছে। বিভিন্ন পণ্য কিনতে ভিড় করেছেন ক্রেতারা। যাঁর যাঁর পছন্দ ও চাহিদামতো বিভিন্ন ধরনের পণ্য কিনে নিয়েছেন। স্বাভাবিক বাজারের তুলনায় কম দামে পণ্য কিনতে পেরে ক্রেতারা খুশি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার পতনঊষারে ‘বিনা লাভের বাজার গিয়ে জানা যায়, গত মঙ্গলবার থেকে এই বাজার চালু করেন নেছার, ফাহিম, সানি, সাকিব, সামাদ, সাকি, বেলাল ও ইলিয়াস নামে আট বন্ধু। প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত পুরো রমজান মাস চলবে এই বাজার।

বিনা লাভের বাজারে যেসব পণ্য বিক্রি করা হচ্ছে ,আপেল প্রতি কেজি ২৫০টাকা, মাল্টা কেজি ৩০০ টাকা , দেশি পিয়াজ কেজি ৩৫টাকা, দেশি রসুন কেজি ৬০ টাকা, চানা কেজি ৮০ টাকা, মশুরি ডালের কেজি ৮৫ টাকা, চানার ডাল কেজি ৫৮ টাকা, সেমাই ৩৮ টাকা, আলু কেজি ১৫ টাকা ,শসা কেজি ৫৫ টাকা ,গাজর কেজি ৩০টাকা ,ধনিয়া পাতা কেজি ৩০ টাকা ,কাচা মরিচ কেজি ১৩০টাকা ,আলু লম্বা আলু ২কেজি ২৫  টাকা।

এখান থেকে বাজার করার পর নজমুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, আমি কাচা মরিচ ১৩০ টাকা কেজি ধরে কিনেছি। অথচ বাজারে কাচা মরিচ ১৮০ থেকে ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আলু ১৫ টাকা করে নিয়েছি বাহিরে ২০ টাকা বিক্রি হচ্ছে। ধনিয়া পাতা এখানে ৩০ টাকা কেজি বিক্রি করেছে বাহিরে ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে। এখানে বাজার করে আমার বেশ টাকা সাশ্রয় হয়েছে।

বিনা লাভের বাজারের উদ্যোক্তা ফাহিম, সানি, সাকিব ও সাকি বলেন, পবিত্র রমজান মাস আসার সাথে সাথেই আমাদের দেশে অনেক পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়। সাধারণত নিম্ন আয়ের মানুষেরা অনেক কষ্ট করে রোজা মাসে চলতে হয়। এজন্য আমরা মাস ব্যাপি বিনা লাভের বাজারে চালু করেছি। যাতে অন্তত বিনা লাভের বাজার থেকে পণ্য কেনার পর কিছু টাকা সাশ্রয় হয় সাধারণ মানুষের। একই সাথে ক্রেতাদের কিছুটা স্বস্তি ফিরে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com