

দলের চেয়ে একজন ব্যক্তি বড়ো হতে পারে না।
আবার দেশের চেয়ে একটি দল বড়ো নয়
মোদ্দা কথা দেশের মানুষই বড়ো — সুমহান।
সমাজে তেল মারা লোকের সংখ্যা অগণন
কে কাকে কতটুকু তেল মেরে আখের গোছাবে
নিজের অবস্থান পাকাপোক্ত করবে তা নিয়েই ব্যস্ত।
খুব অবাক হই যারা তেল মারে, তোষামদি করে
সেও খুব খুশি এ ব্যাপারটা নিয়ে।
অথচ এই সব গাধা টাইপের মানুষের কারনেই
একটা দেশ, একটা সমাজ আজ ধ্বংসের পথে।
দেশটা কারো বাপদাদার পৈতৃক সম্পত্তি নয়।
দেশটা স্বাধীন হয়েছে কি কোনো ব্যক্তি বিশেষের জন্য ?
স্বাধীননতার সুফল কোনো বিশেষ গোষ্ঠী ভোগ করবেন
আর আমরা কি বসে বসে আঙুল চুষবো ?
এমনটা তো হতে পারে না,
দেশটা স্বাধীন করেছি সবাই, সুফল ভোগ করবো সবাই।
দেশের মানুষ আজ নিরাপদ নয়।
কোথাও ধর্ষণ, কোথায়ও খুন, কোথাও আবার লুটপাট হচ্ছে।
তাহলে আমরা কি আসলে ভালো আছি ?
তবে এই দায় কার — আমার তোমার ?
আমি বলবো — রাষ্ট্রের।
লিখেছেন, মো: বদরুল ইসলাম
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।
Leave a Reply