1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মৌলভীবাজার-৪: বিশাল ভোটে জয়ী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী

  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৩ Time View

আব্দুল বাছিত খানঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনের ১৬৩টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত ফলাফল অনুযায়ী, তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শেখ নূরে আলম হামিদী (রিকশা প্রতীক) পেয়েছেন ৪৯ হাজার ১৮৯ ভোট। ফলে ১ লাখ ২০ হাজার ৪৮৫ ভোটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেন মুজিবুর রহমান চৌধুরী।

অন্যদিকে বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া মধু পেয়েছেন ৩৩ হাজার ৯১১ ভোট। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশ পেয়েছেন ৪ হাজার ২৭৫ ভোট। বাসদ মনোনীত প্রার্থী আবুল হাসান পেয়েছেন ৯২০ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী জরিফ হোসেন পেয়েছেন ৯১০ ভোট।

বেসরকারিভাবে বিজয়ী ঘোষণার পর প্রতিক্রিয়ায় মুজিবুর রহমান চৌধুরী বলেন, আমি অত্যন্ত আনন্দিত। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছে, এটি আমার জন্য বড় সম্মানের। মৌলভীবাজার-৪ আসনের মানুষ আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি তা রক্ষা করতে চাই। এলাকার উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রথম অঙ্গীকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com