1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মৌলভীবাজার-৪ আসন ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৬ Time View

আব্দুল বাছিত খানঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মৌলভীবাজার-৪ আসনের ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী ২২ দফা পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মুফতী হাবিবুর রহমান কাসেমী, সহ-সভাপতি মাওলানা নুরুল মুত্তাকিন জুনায়েদ, খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতী শামসুল ইসলাম লিয়াকত, বাংলাদেশ খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নাল আবেদিন সাহেপুরী, সেক্রেটারী শামসুল ইসলাম, মাওলানা আবুল কালাম চুনারুঘাটি, কমলগঞ্জ সমাজ কল্যান পরিষদের সভাপতি হাফিজ ফাত্তাহুর রসিদ চৌধুরী মাহফুজ, খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ছদরুল ইসলাম মাছুম ও হাফেজ শাকের আহমদ রাফি প্রমূখ।

১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীর ২২ দফা পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহারের মধ্যে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে সকল অপশক্তি নির্মূলে সাহসী ভূমিকা পালন করা। খনিজ সম্পদে ভরপুর মৌলভীবাজার-৪ আসনের বঞ্চিত ও অবহেলিত মানুষের পক্ষে দাঁড়ানো। আধুিনক ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে গ্রামীণ সড়কের সংস্কার ও নতুন সড়ক নির্মাণ। প্রয়োজনীয় সেতু ও কালভার্ট নির্মাণ এবং পুরোনোগুলো সংস্কার। প্রয়োজনীয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত এবং বন্যা মোকাবিলায় পূর্বপ্রস্তুতি নেয়া। শিক্ষাপ্রতিষ্ঠাগুলোর অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল ক্লাসরুম স্থাপন এবং মানসম্মত শিক্ষক নিয়োগের ব্যবস্থা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগ এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। গ্রামীণ এলাকায় কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যকারিতা বৃদ্ধি ও নতুন ক্লিনিক স্থাপন করা। গর্ভবর্তী মা ও শিশুদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা। কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকসমাজের উন্নয়ন, কৃষকদের ভর্তুকি প্রদান এবং মৎস্য চাষে আধুনিকীকরণ, মৎস্যজীবীদের প্রশিক্ষণ প্রদান এবং জলমহালগুলোতে মাছের উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা করা। এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পের বিকাশ এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করাসহ আরও অনেক পরিকল্পনা রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com