1. basitpress71@gmail.com : basitpress71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মৌলভীবাজারে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বিএনপির আনন্দ মিছিল

  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ Time View

আব্দুল বাছিত খানঃ
আগামীকাল ২২ জানুয়ারি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজার শহরে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল তিনটায় শহরের গভমেন্ট স্কুল মাঠ থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান সড়কের আর কে প্লাজার সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় ও জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান।
বক্তব্যে এম নাসের রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে আন্তরিক স্বাগতম জানান। তিনি বলেন, তারেক রহমানের আগমন জেলার রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে। এ সময় তিনি বিএনপির নেতাকর্মী, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণকে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিতব্য জনসভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com