

আব্দুল বাছিত খানঃ
মানবতার সেবায় নিবেদিত মহিয়ষী নারী মাদার
তেরেসার জীবন ও কর্মকে স্মরণ করে “মানবতার কল্যাণে মহিয়ষী নারী মাদার তেরেসা” শীর্ষক আলোচনা সভা, মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ প্রদান এবং দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মানবতার সেবায় নিবেদিত মহিয়ষী নারী মাদার তেরেসার জীবন ও কর্মকে স্মরণ করে “মানবতার কল্যাণে মহিয়ষী নারী মাদার তেরেসা” শীর্ষক আলোচনা সভা, মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ প্রদান এবং দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২০ জানুয়ারি সন্ধ্যা ৭টায় রাজধানীর পল্টন টাওয়ারস্থ ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্টানে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের কৃতি সন্তান সমাজকর্মী কামরুল হাসান শাফিন কে।
৩নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার জানান, শাফিন একজন মানবিক ও সমাজের নিবেদিত মানুষ,তার উজ্জল ভবিষ্যৎ কামনা করছি। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ও বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী, প্রধান আলোচক অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ, মাননীয় উপাচার্য ও ট্রেজারার, ইবাইস বিশ্ববিদ্যালয়,বিশেষ অতিথি এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু, মেজর (অব.) অজয় প্রকাশ চাকমা এবং এডভোকেট মোঃ মনির হোসেন, অনুষ্ঠানে সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান, উপদেষ্টা, মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল সহ অতিথিরা কামরুল হাসান শাফিন এর হাতে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড তুলে দিয়ে সম্মাননা জানান।








Leave a Reply
You must be logged in to post a comment.