1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৪৮ Time View

আব্দুল বাছিত খানঃ  মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার এর আয়োজনে, মাদকবিরোধী গনসচেতনতা সৃষ্টিতে, মৌলভীবাজার কলেজ স্টেডিয়াম মাঠে ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্টিত হয়েছে ২০ জানুয়ারী দুপুরে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার এর উপপরিচালক মো: রাশেদুজ্জামান এর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা মো: মাজহারুল মজিদ এর সঞ্চালনায় আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট জেলা প্রশাসক এর পক্ষে শুভ উদ্ধোধন করেন- মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার এর পরিদর্শক মো: আমিরুজ্জামান, পরিদর্শক অমর কুমার সেন,পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ, মৌলভীবাজার২৪ এর সম্পাদক ও এশিয়ান টিভি জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল প্রমুখ। নকআউট পদ্বতিতে খেলায় ৪টি দল অংশ গ্রহন করেন- সিপিএএম, মৌলভীবাজার, জেলা ক্রীড়া সংস্থা, মৌলভীবাজার, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার ও কালেঙ্গা উচ্চ বিদ্যালয়, কমলগঞ্জ। অতিথিবৃন্দরা তাদের বক্তব্য বলেন- মাদকের মরণ ছোবল থেকে সমাজ তথা দেশকে রক্ষা করতে হবে। পরিবারের কেউ যাতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় বা ব্যবহারে জড়িয়ে না পড়ে সে ব্যপারে সর্তক থাকতে হবে। সন্তানদের নিয়মিত সময় দেয়া, খোঁজখবর নেয়া, বইপড়া, খেলাধুলা ও ছোট বেলা থেকেই সংযত জীবন যাপনের নৈতিক শিক্ষা দিতে হবে। মাদকাসক্তি একটি সামাজিক সমস্যা, এটি একটি সামাজিক ব্যাধি, সামাজিক আন্দোলনের মাধ্যমেই একে নির্মূল করা সম্ভব। পরিশেষে মাদকমুক্ত পরিবার গঠনে সবাই অঙ্গিকার বদ্ধ হয়ে শপথ পাঠ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com