1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

আল্লাহর বিশেষ বান্দার পরিচয়:অগ্রযাত্রা সংবাদ

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৮ Time View

অগ্রযাত্রা সংবাদ ঃ

মুখলিস ব্যক্তি কে?
কোন ব্যক্তি জনৈক বুযুর্গকে জিজ্ঞাসা করিল-মুখলিস ব্যক্তি কে? বুযুর্গ উত্তর
দিলেন-মুখলিস ঐ ব্যক্তি, যে স্বীয় সৎকর্ম সমূহকে গোপন রাখে। যেমনি ভাবে
সে স্বীয় অসৎ কর্ম সমূহকে গোপন করিয়া রাখে। অতঃপর জিজ্ঞাসা
করিল-এখলাসের আলামত কি ? উত্তর দিলেন- অন্যে তাহার প্রশংসা করুক ইহা
সে পছন্দ করে না।
আল্লাহর বিশেষ বান্দার পরিচয়:
কোন এক ব্যক্তি হযরত যুনুন মিসরীকে জিজ্ঞাসা করিল-আল্লাহর প্রিয় খাছ বান্দার
পরিচয় কি? তিনি উত্তর দিলেন- আল্লাহর খাছ বান্দার পরিচয় লাভের নিদর্শন
চারটি-
(১) আল্লাহর খাছ বান্দা আরাম আয়েশ বর্জন করে ।
(২) তাহার কাছে কম বেশী যাহা কিছু আছে, তাহা হইতে একাংশ আল্লাহর
রাস্তায় খরচ করে।
(৩) স্বীয় পার্থিব সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হওয়ার উপর খুশী থাকে ।
(৪) কেহ তাহার প্রশংসা করুক বা কেহ তাহাকে তিরস্কার করুক-উভয়ই তাহার
দৃষ্টিতে সমান ।
রিয়াকার ব্যক্তির আলামত চারটি
(১) লোক চক্ষুর অন্তরালে সৎকাজে অবহেলা করে।
(২) মানুষের সামনে পূর্ণ উদ্যম ও আগ্রহের সাথে আমল করে ।
(৩) যে কাজে মানুষ প্রশংসা করে সে কাজ বেশী বেশী করে ।
(৪) যে কাজে তাহাকে মন্দ বলা হয় সে কাজ অতি অল্প করে।
তিনটি বিষয় আমলের জন্য দূর্গ স্বরূপ-
(১) এইরূপ বিশ্বাস রাখা যে, আমলের তাওফীক আল্লাহর পক্ষ হইতে হয়।
(যাহাতে গর্ব ও অহংকার না জন্মে)
(২) প্রতিটি আমল আল্লাহর সন্তুষ্টির জন্য করা। (যাহাতে প্রবৃত্তির চাহিদা
বাধাপ্রাপ্ত হয়)
(৩) আমলের প্রতিদান ও বিনিময় শুধুমাত্র আল্লাহর কাছেই চাওয়া। (যাহাতে
অন্তর থেকে রিয়া এবং লোভ দূরীভূত হইয়া যায়)

সুত্র: তাম্বিহুল গাফিলীন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com