

নিজস্ব প্রতিনিধি:
মৌলভীবাজারে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন ম্যাটস ও ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকদের আয়োজনে চার দফা দাবিতে পরীক্ষা বর্জন করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৫ সেপ্টেম্বর দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মৌলভীবাজার ম্যাটস ও ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকরা এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কাযনির্বাহী সংসদের মৌলভীবাজার জেলার যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ মালাকার।
তিনি বলেন, ‘কিছু দিন আগে এ্যালাইড নামে একটি বোর্ড গঠন করা হয়েছে। যার কারিকুলামে বলা হয়েছে যে আমাদের ইন্টার্নশীপ বাতিল করা হয়েছে।
যা আমাদের মেডিকেল শিক্ষার একদমি অসংহতিপূর্ণ। আমাদের এই জাতিকে অর্থহীন করার একটা চক্রান্ত।
যারা চক্রান্ত করতেছে আমরা তাদের বিরোধে এখন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা এই সংগ্রাম চালিয়ে যাবো যতদিন না আমাদের এই দাবি মানা হয়।
আমাদের ৪ দফা দাবি হচ্ছে কর্ম সংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ, এ্যালাইসড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, ইন্টার্ণশীপ বহালসহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান করা।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক প্রতিষ্ঠাকালীন যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াছির আতিক খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমরান এ রউফ রাতুল, মৌলভীবকাজার ম্যাটস্ এর যুগ্ন আহবায়ক নেওয়াজ, ন্যাশনাল লাইফ কেয়ার ম্যাটস্ মৌলভীবাজারের আবু সাঈদ আল মাসুদ, মৌলভীবাজার ম্যাটস্ সদস্য ফাইজা তাবাসুম প্রমুখ। এ সময় তারা অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করাসহ চার দফা দাবি জানান।








Leave a Reply
You must be logged in to post a comment.