

কমলগঞ্জ(মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে বিদ্যুৎ সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ৩৩টি সৌর বিদ্যুৎ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সংসদ সদস্য অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ড. উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি’র বিশেষ কাবিটা ও ইউনিয়ন পরিষদের সাধারণ কাবিটা; টিআর প্রকল্পের আওতায় এগুলো বিতরণ করা হয়। এতে ব্যয় হয়েছে প্রায় ৪ লাখ ২৫ হাজার ৪০ টাকা। এছাড়াও কমলগঞ্জ সদর ইউনিয়নের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ৮টি স্ট্রিটলাইট এতে ব্যয় হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৯২০ টাকা। সৌর বিদ্যুৎ বিতরণ করেন কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান।
উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কমলগঞ্জ ইউনিটের সদস্য সচিব রাজন দত্ত রাজু, ইউপি সদস্য মোঃ সুন্দর আলী প্রমুখ।








Leave a Reply
You must be logged in to post a comment.