

অগ্রযাত্রা সংবাদ ঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসান (৪৫)কে দেশীঅস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩১ অক্টোবর) দুপুর ১ টার দিকে চৈত্রঘাট বাজার এ ঘটনাটি ঘটে।নাজমুল হাসান কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট এলাকার লকুস মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,প্রাথমিভাবে ধারনা করা যাচ্ছে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রদিয়ে আঘাত করে গুরুত্বর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠালে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় সে মারা যায়।
কমলগঞ্জ থানার (ওসি তদন্ত) সোহেল রানা অগ্রযাত্রা সংবাদকে বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে যারা এঘটনার সাথে জড়িত তাদেরকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।








Leave a Reply
You must be logged in to post a comment.