

অগ্রযাত্রা সংবাদ ঃমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে পুজার আনন্দকে ভাগাভাগি করে নিতে সম্প্রতির বন্ধনে একত্মাবদ্ধ থাকতে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মনু দলই ভ্যালির সভাপতি ধনা বাউরী এর পরিবারের পক্ষ থেকে দরিদ্র চা শ্রমিকদের মাঝে পূজার শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ করা হয়েছে।শুক্রবার (৮ অক্টোবর) ধনা বাউরীর সভাপতিত্বে মাসুদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ১নং রহিমপুর ইউপি (স্বর্ণপদকপ্রাপ্ত) চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজার প্রদিপ বর্মন, বাগান পঞ্চায়েত সভাপতি মন্টু অলমিক,সাবেক সভাপতি নিরঞ্জন তন্তবাই, দাতা পরিবারের সদস্য সঞ্জয় বাউরি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন রহিমপুর ইউনিয়ন আওয়ামিলীগ এর আইন বিষয়ক সম্পাদক নুরুত্তম বর্ধন,পঞ্চায়েত কমিটির সাবেক সম্পাদক সু নারায়ন কুর্মি, ব্যবসায়ী রাধা সাম পাল, মোঃ মজনু মিয়া,বিকাশ তাতিসহ আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। উল্লেখ্য, প্রতি বছর শারদীয় দূর্গোৎসবের উপলক্ষে ধনা বাউরী এর পরিবারের পক্ষ থেকে পুজার শুভেচ্ছা ও ১৬০০ শত পরিবারে বস্র উপহার প্রদান করা হয়।








Leave a Reply
You must be logged in to post a comment.