

কমলগঞ্জ প্রতিনিধিঃ
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনা রোগের সুরক্ষার জন্য কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে সাড়ে ৩ লাখ টাকার ৩টি অক্সিজেন সিলিন্ডার, ৩টা অক্সি কনসেকটেটর মেশিন ওও ২০টি অক্সি মিটারর প্রদান করা হয়। রবিবার ৫ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্টানিক ভাবে হস্তান্তর অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম ভুইয়ার সভাপতিত্বে ও রাসেল হাসান বখতের পরিচালনায় সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সাহিত্যিক আহমদ সিরাজ। বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর জসিম উদ্দীন শাকিল, প্রেসক্লাব সম্পাদক মোস্তাফিজুর রহমান, মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সামসুজ্জামান চৌধুরী রাহেল, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবুল হোসেন, সমাজ সেবক বাহার উদ্দীন প্রমুখ।
কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি শেখ শামীম শাহেদ, সাধারণ সম্পাদক বুলবুল আহমদ ও গোলাম সরওয়ার সালামের প্রচেষ্টায় কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ হতে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।








Leave a Reply
You must be logged in to post a comment.