

অগ্রযাত্রা সংবাদ ঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহঃ ৪২ ঈসালে সাওয়াব মাহফিল তাঁর মাজার শরীফে সম্পন্ন হয়। দিন ব্যাপী ছিল কোরআন শরীফ খতম। ঈসালে সাওয়াব মাহফিলে তাঁর বিভিন্ন দিক নিয়ে সৃতিচারণ মূলক আলোচনা হয়।উল্লেখ্য যে,ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহঃ ছিলেন ভারতের হযরত আল্লামা শাহ ইয়াছিন রহঃ একমাত্র খলিফা। জিকির আজকার, মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন হয়।ঈসালে সাওয়াব মাহফিলে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আতাউর রহমান, কমলগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সাবেক সভাপতি মাওলানা শিরমিজ আলী, এলাকায় প্রবীণ মুরব্বি মোহাম্মদ নজব উল্লাহ তালুকদার, মোহাম্মদ আবদুর রহিম,কারী মোস্তাক আহমদ, কমলগঞ্জ পৌর তালামীযের সহ সভাপতি মোহাম্মদ হিফজুর রহমান, মোহম্মদ টুটু তালুকদার, মোহাম্মদ আবদুল মজিদ, মোহাম্মদ তায়িফুর আলী সহ পীর ছাহেবের ভক্তবৃন্দ ও এলাকার সকল সম্মানিত মুরব্বিয়ানগন।









Leave a Reply
You must be logged in to post a comment.