

জোবায়ের আহমদঃ মৌলভীবাজার জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ১লা জানুয়ারি শুক্রবার সকালে মৌলভীবাজার শহরের আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। স্বাস্থ্যবিধি মেনে নতুন বছরের প্রথম দিনে মৌলভীবাজার জেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
বই বিতরণ অনুষ্ঠানে সীমিত পরিসরে ৫ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন জেলা প্রশাসক। এছাড়া আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়েও সীমিত পরিসরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। জানা যায়, এবছর মৌলভীবাজার জেলায় প্রাথমিক পর্যায়ে ২০৮৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩,২৬,৫৩৩ জন শিক্ষার্থীর মাঝে ১৩,৫৩,৬৬৬ টি বই বিতরণ করা হবে। মাধ্যমিক পর্যায়ে ২১১ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১,৮৭,৬৬৫ জন শিক্ষার্থীদের মাঝে ২৭,১০,৪৪০ টি বই বিতরণ করা হবে। এছাড়া দাখিল ও এবতেদায়ী পর্যায়ে মোট ৮,৬১,৪২০ টি বই বিতরণ করা হবে।








Leave a Reply
You must be logged in to post a comment.