

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষা ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির নেতা মাও. আবু হানিফা। তিনি ইতোমধ্যে মাঠপর্যায়ে জনসংযোগ ও সামাজিক কর্মকাণ্ড জোরদার করেছেন। দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থাকার সুবাদে তিনি স্থানীয়ভাবে পরিচিত মুখ। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবা সহজলভ্য করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। ইনশাআল্লাহ, সুযোগ পেলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নবান্ধব ইউনিয়ন গড়ে তুলব।”
বিভিন্ন এলাকায় উপস্থিত হয়ে তিনি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে তিনি আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
স্থানীয়রা জানান, তিনি তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন। এসব কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আগামী নির্বাচনে তার প্রার্থিতা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।
মাও. আবু হানিফা সকলের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমাদের পতনঊষা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার লক্ষ্য।”
আগামী নির্বাচন ঘিরে তার এ ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








Leave a Reply
You must be logged in to post a comment.