

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
২১শে ফেব্রুয়ারী মহান ভাষা দিবস উপলক্ষ্যে শনিবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লেখক-গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. মো আলমগীর হোসেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য সমাজসেবক রাসেল হাসান বখ্ত, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমরেন্দ্র সেনগুপ্ত বুলবুল, নিরাপদ সড়ক চাই আন্দোলনের কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো মশিউর রহমান চৌধুরী, সহকারী শিক্ষকবৃন্দ সুবর্ণা দেব, শম্পা রানী চন্দ, তারিন সুলতানা, অসীম দেবনাথ, নিপুণ শর্মা, সনজু নাইডু, মুনিয়া মুনসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।








Leave a Reply
You must be logged in to post a comment.