

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউকে এর উদ্যোগে শতাধিক লোকের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার মৌলভীবাজার ও শমশেরনগরে দরিদ্র লোকদের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
দু’দিনে স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউকে এর উদ্যোগে মৌলভীবাজারে শতাধিক পরিবার ও বৃহস্পতিবার শমশেরনগরে দরিদ্র ছাব্বিশটি পরিবারের মধ্যে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে পিঁয়াজ, ছোলা, মসুর ডাল, চিনি, সোয়াবিন তেল, সেমাই, দুধ দেয়া হয়েছে।
কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির যুগ্ন সম্পাদক জয়নাল আবেদীন।
লন্ডনস্থ স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউকে এর নির্বাহী প্রধান কবি নূরজাহান শিল্পী জানান, প্রতি বছরের ন্যায় ফাউন্ডেশনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী কিছু হতদরিদ্র লোকদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও বছরের বিভিন্ন সময়ে চিকিৎসা সহায়তা, দরিদ্রদের আর্থিক সহায়তা, শীতবস্ত্র বিতরণসহ অন্যান্য কার্যক্রমও পরিচালিত হয়।
Leave a Reply