

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের তরুণ প্রজন্মের কাছে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন মহসিন আহমেদ রাজ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) মৌলভীবাজার শাহজালাল প্রাইভেট হাসপাতালে একজন থ্যালাসেমিয়া রোগীর জীবন বাঁচাতে এগিয়ে আসেন তিনি। নিজের শরীরের জরুরি (O+ Positive) রক্ত দান করে এক মুমূর্ষু প্রাণের মুখে হাসি ফোটান এই রক্তযোদ্ধা।
মহসিন আহমেদ রাজ সিএফ ইউনিটি ক্লাব-এর একজন সম্মানিত সদস্য এবং বাঁধন স্বেচ্ছায় রক্তদান সংগঠন, মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিটের ছাত্র উপদেষ্টা। আজকের এই রক্তদানের মাধ্যমে তিনি সফলভাবে নিজের জীবনের ৯ম ব্যাগ রক্ত পূর্ণ করলেন।
“সুস্থ থাকলে সেঞ্চুরি করার স্বপ্ন দেখি”
রক্তদান শেষে এক সাক্ষাৎকারে আবেগপ্লুত কণ্ঠে মহসিন আহমেদ রাজ বলেন: আলহামদুলিল্লাহ, আপনার শরীরের এক ব্যাগ রক্ত হয়তো অন্যের জীবনের শেষ ভরসা। ছোট এই ত্যাগের মাধ্যমে যদি কারো মুখে হাসি ফোটে, তবে তার চেয়ে বড় প্রশান্তি আর কিছুতে নেই। জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ সেটাই, যা অন্যের উপকারে আসে। সুস্থ থাকলে ইনশাআল্লাহ রক্তদানে সেঞ্চুরি করার স্বপ্ন দেখি।”অনুপ্রেরণার বাতিঘর
সিএফ ইউনিটি ক্লাব-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মহসিনের মতো তরুণদের এই ত্যাগ সমাজের অন্য নবীনদেরও মানবতার সেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে। “রক্তদানে বাঁচবে একটি প্রাণ, তুচ্ছ নয় রক্তদান”—এই স্লোগানকে ধারণ করেই ক্লাবটি সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
আল্লাহ তায়ালা তাঁর এই ‘লাল ভালোবাসার’ দানকে কবুল করুন এবং তাঁকে সুস্থ ও দীর্ঘজীবী করুন—এই কামনাই করছেন তাঁর সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা।
রক্ত দিন, জীবন বাঁচান।








Leave a Reply
You must be logged in to post a comment.