

অগ্রযাত্রা সংবাদ ঃ রাজধানীর বিমানবন্দর বলাকা ভবনের পাশের একটি জঙ্গল থেকে জীবিত নবজাতক (কন্যা) উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই বিএম রাজিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বেলা ১১ টার দিকে বলাকা ভবনের পাশে পরিচ্ছন্নতা কর্মী রেহেনা ঐ ভবনের পাশে জঙ্গলে কাথা মোড়ানো অবস্থায় নবজাতকের কান্নার শব্দ শোনেন। পরে সেখান থেকে নবজাতকটিকে উদ্ধার করেন। সংবাদ শুনে তাকেসহ বিকাল ৪টায় ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালটির নবজাতক ইউনিটে ভর্তি করানো হয়। তিনি বলেন নবজাতকের বয়স আনুমানিক দু-এক দিন হবে। কর্তব্যরত চিকিৎসক জানান, নবজাতকটির শরীরের আঘাতের চিহ্ন নেই, তবে রেশ রয়েছে। তিনি জানান নবজাতকটির ওজন দুই কেজি দু’শ গ্রাম। এখন কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হবে, তারপর শারিরীক অবস্থা সম্পর্কে বলা যাবে।








Leave a Reply
You must be logged in to post a comment.