1. basitpress71@gmail.com : basitpress71 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জের মুন্সীবাজারে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৭ Time View

মৌলভীবাজার প্রতিনিধি ঃ
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীতে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিনমাসব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়ন কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৩নং মুন্সীবাজার ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মো. কয়েস আহমেদ শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও পতনউষার কৃষকদলের সাবেক সভাপতি মো. আসাদুর রহমান বক্স এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মতিন বখশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কৃষক দলের সদস্য সচিব মোনাহিম কবীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী, কমলগঞ্জ উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আব্দুল হক চৌধুরী সায়েস্তা, উপজেলা কৃষকদলের আহবায়ক মবশ্বির আলী, সদস্য সচিব আব্দুল আহাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমন তরফদার,
রহিমপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক জসিম আহমদ, আদমপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক তেজাব আলী, কৃষকদল নেতা লোকমান হোসেনসহ আরো অনেকে।
এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে এক মিছিল বের করা হয়। মিছিলটি কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় থেকে মুন্সীবাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com