1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে গলায় ফাস দিয়ে এক নারীর আত্মহত্যা

  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩২৬ Time View

কমলগঞ্জ প্রতিনিধি ঃ

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়ন এর পাত্রখোলা চা বাগানের এক শ্রমিক ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

ঘটনাটি ঘটে রবিবার (৫ জুন) রাত সাড়ে ৯ টায় পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকায় নিজ ঘরে। আত্মহত্যাকারী গোপাল মান্দ্রাজী (২৩) পাত্রখোলা চা বাগানের মৃত চা শ্রমিক পুশ মান্দ্রাজীর ছেলে।

এদিকে গোপাল মান্দ্রাজীর মৃত্যু নিয়ে এলাকায় চলছে কানাঘোষা। স্থানীয়রা জানান, বড় ভাই ববি মান্দ্রাজীর সাথে গোপাল মান্দ্রাজীর বেশ কিছুদিন যাবৎ ঝগড়া বিবাদ চলছিল। ঘটনার দিন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ হয়েছিল।

রাতেই পুলিশ সুরতহাল তৈরী করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সোমবার (৬ জুন) সকালে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

কমলগঞ্জ থানার এসআই সুরুজ আলি আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। আপাতত থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসার পর মূল রহস্য উদঘাটন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com